ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবিঃ সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংস করেছে।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া পোস্টে বলেন, “আমরা পরিকল্পিতভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের উৎস ভেঙে দিচ্ছি।”
এক পৃথক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের দুটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এতে দেশটির ৮৫ শতাংশের বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি অকার্যকর হয়ে পড়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, ইরানের আসালুয়েতে অবস্থিত একটি স্থাপনা ছিল ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির কেন্দ্র। এই হামলার মাধ্যমে ওই কেন্দ্রের কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে উত্তেজনা বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে।
ইরান পেট্রোকেমিক্যাল হামলা নেতানিয়াহু ঘোষণা IDF ইরান অভিযান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!