মেটা ইনস্টাগ্রামে নতুন ফিচার আনার পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীদের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজের ইচ্ছায় বেরোনোর সুযোগ দেবে। এই ফিচারের মাধ্যমে কেউ চাইলে আর ওই ব্যক্তির ক্লোজ ফ্রেন্ডসের স্টোরি বা কনটেন্ট দেখতে পারবে না। আবার কনটেন্ট দেখতে চাইলে নতুন করে তালিকায় যুক্ত হতে হবে।
‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি ২০১৮ সালে চালু হয়, যা সীমিত সংখ্যক মানুষের সঙ্গে স্টোরি, রিলস বা পোস্ট শেয়ার করার সুয…