সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যে একটি সামরিক হাসপাতালে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) হামলা চালিয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন, যার মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সুদান ডক্টরস নেটওয়ার্কের বরাতে জানা গেছে, আল-কুয়েইক সামরিক হাসপাতালে হামলায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টরসহ আরও তিনজন স্বাস্থ্যকর্মী নিহত হন। হাম…