যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:২৮ PM

৭৫
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টায় বিমানযোগে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দর থেকে তিনি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি সৈয়দপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!