ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে ইরানের গ্যাস উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দেশটির সরকারের দাবি, যুদ্ধের প্রভাবে গ্যাস উৎপাদন সক্ষমতা প্রায় ২৩ কোটি (২৩০ মিলিয়ন) ঘনমিটার হ্রাস পেয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের কারণে দেশের জ্বালানি অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
সরকারি মুখপাত্র বলেন, যুদ্ধের ফলে ইরানের জ্বালানি খাত উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে গ্যাস উৎপাদন সক্ষমতার ওপর।
এর আগে গত এপ্রিলে তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছিল।
ইরানি কর্মকর্তাদের আগের হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের ফলে দেশটির প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ গ্যাস উৎপাদন সক্ষমতা কমে যাওয়ার তথ্য সেই ক্ষয়ক্ষতির প্রভাব আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, গ্যাস উৎপাদন সক্ষমতায় এমন হ্রাস ইরানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে, যদি পরিস্থিতি দীর্ঘায়িত হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!