যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা, আইসিটি বিভাগে থাকছেন মামুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৫:৪০ PM

সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা, আইসিটি বিভাগে থাকছেন মামুনুর রশীদ

সরকার অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একজন হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা। পদোন্নতির পরও তাকে একই বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করতে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামানও সচিব পদে উন্নীত হয়েছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতির পাশাপাশি উভয় কর্মকর্তার নতুন দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ ধরনের পদোন্নতি ও পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!