যুক্তরাষ্ট্র   শনিবার ১৪ মার্চ ২০২৬,২৯ ফাল্গুন ১৪৩২

ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার: ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজে বেরোনোর সুযোগ

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:০৫ PM

২৮
ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার: ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজে বেরোনোর সুযোগ

মেটা ইনস্টাগ্রামে নতুন ফিচার আনার পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীদের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজের ইচ্ছায় বেরোনোর সুযোগ দেবে। এই ফিচারের মাধ্যমে কেউ চাইলে আর ওই ব্যক্তির ক্লোজ ফ্রেন্ডসের স্টোরি বা কনটেন্ট দেখতে পারবে না। আবার কনটেন্ট দেখতে চাইলে নতুন করে তালিকায় যুক্ত হতে হবে।

‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি ২০১৮ সালে চালু হয়, যা সীমিত সংখ্যক মানুষের সঙ্গে স্টোরি, রিলস বা পোস্ট শেয়ার করার সুযোগ দেয়। তবে এতদিন কোনো ব্যবহারকারী নিজে তালিকা থেকে বেরোনোর সুযোগ পাননি।

এছাড়া মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশনভিত্তিক নতুন সুবিধা পরীক্ষার পরিকল্পনা করছে। প্রিমিয়াম সংস্করণে থাকতে পারে—অসীম অডিয়েন্স লিস্ট তৈরির সুযোগ, কে ফলো ব্যাক করেনি তা দেখার সুবিধা এবং স্টোরি দেখা হলেও পোস্টদাতাকে তা জানানো হবে না।

ইনস্টাগ্রাম মেটা নতুনফিচার ক্লোজফ্রেন্ডস সাবস্ক্রিপশন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!