গ্রামীণফোন ও চাটনিঅ্যাডস-এর মধ্যে ডিজিটাল রিটেইল বিজ্ঞাপন সম্প্রসারণে নতুন চুক্তি স্বাক্ষর।
দেশের শীর্ষ টেলিকম অপারেটর Grameenphone এবং ডিজিটাল আউট-অফ-হোম বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ChutneyAds-এর মধ্যে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাগমস্থলে অবস্থিত প্রায় ১৫০টিরও বেশি মুদি দোকানে চাটনিঅ্যাডস-এর ডিজিটাল স্ক্রিনে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রচার করা হবে।
এই উদ্যোগের আওতায় দেশের অন্তত ১৪টি ব্যস্ত লোকেশনের মুদি দোকানগুলোতে স্থাপিত ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে গ্রামীণফোনের বিভিন্ন অফার, সেবা ও প্রচারণামূলক বার্তা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা অসংখ্য মানুষ কেনাকাটার পাশাপাশি এসব স্ক্রিনে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখতে পারবেন।
ডিজিটাল এই নেটওয়ার্কের ফলে ব্র্যান্ডগুলোর জন্য নতুন একটি কার্যকর মার্কেটিং চ্যানেল তৈরি হয়েছে, যেখানে সরাসরি সাধারণ ভোক্তাদের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে। বিশেষ করে রিটেইল দোকানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম এখন ধীরে ধীরে একটি শক্তিশালী মিডিয়া টাচপয়েন্টে পরিণত হচ্ছে।
গ্রামীণফোনের পাশাপাশি চাটনিঅ্যাডস বর্তমানে দেশের অন্যতম বৃহৎ অলাভজনক সংস্থা Social Marketing Company-এর সাথেও কাজ করছে। এর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ACI Salt, Foody, WaterAid, Leona, Easy Track এবং Swapnonibash-সহ দেশের আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড এই ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্কে যুক্ত রয়েছে।
চাটনিঅ্যাডস মূলত দেশের ইনক্লুসিভ বিটুবি কমার্স প্ল্যাটফর্ম PriyoShop-এর একটি আধুনিক উদ্যোগ। দীর্ঘদিন ধরে প্রিয়শপ দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (MSME) উন্নয়নে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় চাটনিঅ্যাডস-এর মাধ্যমে মুদি দোকানগুলোকে এখন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে রূপান্তর করা হচ্ছে।
এই পার্টনারশিপ সম্পর্কে চাটনিঅ্যাডস-এর কো-ফাউন্ডার Dipti Mondol বলেন, বাংলাদেশের রিটেইল নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী এবং প্রতিদিন লাখো মানুষ এসব দোকানে কেনাকাটা করতে আসেন। এই শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলো আরও কার্যকরভাবে তাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গ্রামীণফোনসহ শীর্ষ ব্র্যান্ডগুলোর সাথে এই অংশীদারিত্ব ভবিষ্যতে ডিজিটাল রিটেইল বিজ্ঞাপনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
গ্রামীনফোন ডিজিটাল বিজ্ঞাপন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!