সিরিয়ার প্রবীণ ও জনপ্রিয় অভিনেত্রী হুদা শা’রাউই। ছবি : সংগ্রহীত
সিরিয়ার প্রবীণ ও ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী হুদা শা’রাউই বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত তার নিজ ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, অভিনেত্রীকে হত্যা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে গৃহকর্মীর নাম রয়েছে সন্দেহভাজন হিসেবে। হত্যার পর ওই গৃহকর্মী পলাতক রয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।
সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। সিরিয়ান আর্টিস্টস সিন্ডিকেটের প্রধান মাজেন আল নাটু জানিয়েছেন, হত্যাকাণ্ডটি বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে দেখা গেছে, গৃহকর্মীকে মূল সন্দেহভাজন হিসেবে ধরে রাখা হয়েছে।
হুদা শা’রাউই সিরিয়ার টিভি নাটক ও সিনেমায় বিশেষ খ্যাতি অর্জন করেছেন। ‘বাব আল হারা’ সিনেমায় ‘উম জাকি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজের মধ্যে রয়েছে—‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’।
নিরাপত্তা বাহিনী এখন তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং হত্যাকাণ্ডের পেছনের সত্যিকার কারণ উদঘাটনের চেষ্টা করছেন।
হুদা শা’রাউই সিরিয়ান অভিনেত্রী মৃত্যু দামেস্ক ফ্ল্যাট হত্যাকাণ্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!