যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

ইউক্রেন নিয়ে চুক্তিতে পুতিন আগ্রহী, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ PM ৫৬
ইউক্রেন নিয়ে চুক্তিতে পুতিন আগ্রহী, বললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে চান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে একই ধরনের আগ্রহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকেও প্রত্যাশা করছেন তিনি।

বুধবার ওয়াশিংটন থেকে ডালাস যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপকে ‘চমৎকার’ আখ্যা দিয়ে তিনি বলেন, পুতিন চুক্তিতে আসতে চান। জেলেনস্কিও যদি এতে সম্মত হন, তাহলে বিষয়টি ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত সোমবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার মস্কো সফর করেন। সেখানে তারা পুতিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে একই দিন তারা কিয়েভের উদ্দেশে রওনা দেন। পরে তাদের মস্কো সফরের পর পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই আলোচনার মূল বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান।

এর আগে গত মাসে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফও মস্কো সফর করেন। সেখানে রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের অন্যতম উদ্দেশ্য ছিল যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়াকে উৎসাহিত করা।

তবে ট্রাম্প প্রশাসনের এসব তৎপরতার মধ্যেও পুতিন যুদ্ধ বন্ধে কতটা আন্তরিক, তা নিয়ে সন্দেহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন, ইউক্রেনীয় ও ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে সংশয় রয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের কাছে যুদ্ধের দুই পক্ষের নেতৃত্বের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তার ভাষায়, সমস্যার কেন্দ্রে থাকা পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন। তার মতে, যুদ্ধের জটিলতার পেছনে এই পারস্পরিক বিরোধও বড় একটি কারণ।

ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!