রাজধানীর ব্যস্ত এলাকা শাপলা চত্বর। —সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় প্রতিদিনই নানা রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কর্মসূচির কারণে সড়কে চলাচলে ভোগান্তি দেখা দেয়। তাই বাইরে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জানা থাকলে সময় ও দুর্ভোগ দুটোই কমানো সম্ভব। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কিছু কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো—
অর্থ উপদেষ্টার কর্মসূচি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেল ৩টায় সাভারে আয়োজিত Electoral Management Exercise অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিএনপির কর্মসূচি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আজ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
-
বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন তিনি।
-
বিকেল ৩টায় মিরপুর-১৩ নম্বরে বিজয় রাকিন সিটি প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
-
সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচনী প্রচারণা সংগীত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এ ছাড়া,
-
গুলশান-১ এর ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে বিকেল ৪টায় ঢাকা-১৭ আসনে বিএনপির দলীয় প্রার্থী তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম।
-
গুলশান-২ এর বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
-
গুলশান সোসাইটি লেক পার্কে বিকেল ৩টায় শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময় করবেন ব্যারিস্টার জাইমা রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা-৪ আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বিকেল ৩টা থেকে কদমতলী পাটেরবাগ পানির পাম্পসংলগ্ন এলাকায় জনসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন।
এসব কর্মসূচির কারণে রাজধানীর কিছু এলাকায় যানজট ও সড়ক বিভ্রাটের আশঙ্কা রয়েছে। তাই নগরবাসীকে প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
রাজধানীতে আজ কোথায় কী রাজনৈতিক কর্মসূচি ঢাকার খবর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!