যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬,২৩ চৈত্র ১৪৩২

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, কুমিল্লায় তীব্র যানজট

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ PM

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, কুমিল্লায় তীব্র যানজট

সড়কে শ্রমিকদের অবস্থান। ছবিঃ সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লা–তে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডভিত্তিক নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা পদুয়ার বাজার এলাকায় সড়কে অবস্থান নেন। এর আগে তারা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন।

পরে সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দ্রুতই দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা ভোগান্তিতে ফেলে হাজারো যাত্রী ও পরিবহন চালককে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রমিকরা এখনো সড়কে অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুমিল্লা শ্রমিক আন্দোলন বকেয়া বেতন দাবি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!