বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল। ছবিঃ সংগৃহীত
দেশে বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। চলতি মার্চ মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে Bangladesh Energy Regulatory Commission।
রোববার (৮ মার্চ) সংস্থাটির এক বার্তায় জানানো হয়, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা গত মাসে ছিল ৯৫ টাকা ১২ পয়সা। ফলে লিটারপ্রতি দাম বেড়েছে ১৭ টাকা ২৯ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম ০.৬২৪৬ ডলার থেকে ০.৬২৫৭ ডলার নির্ধারণ করা হয়।
বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা ও সরবরাহ পরিস্থিতির প্রভাবেই নতুন করে এই দাম সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
জেট ফুয়েলের দাম বাংলাদেশ BERC জেট ফুয়েল মূল্য বিমান জ্বালানি দাম বৃদ্ধি বাংলাদেশ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!