যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করতে দেশগুলোর প্রতি ইরানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৫:১৩ PM | সর্বশেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৫:১৪ PM ১১১
মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করতে দেশগুলোর প্রতি ইরানের আহ্বান

রয়টার্স ছবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ না নিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব নিষেধাজ্ঞা কার্যকর করতে সহযোগিতা করা স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর একটি দেশের ‘অবৈধ ইচ্ছা’ চাপিয়ে দেওয়ার কাজে সহায়তার শামিল।

শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন অর্থনৈতিক পদক্ষেপের সমালোচনা করে। বিবৃতিতে নিষেধাজ্ঞাগুলোকে ‘অবৈধ ও নিন্দনীয়’ বলে উল্লেখ করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এসব নিষেধাজ্ঞা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রভাব ফেলছে না, বরং লাখো বেসামরিক মানুষের স্বাস্থ্য ও জীবিকার জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে।

বিবৃতিতে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানায়। একই সঙ্গে অন্য দেশের ওপর একতরফা চাপ প্রয়োগের অংশ না হওয়ার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

তেহরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক ও অর্থনৈতিক হামলা হিসেবে তারা যে পরিস্থিতিকে দেখছে, তার বিরুদ্ধে আত্মরক্ষায় নিজেদের সক্ষমতা ব্যবহারে তারা প্রস্তুত।

তবে ইরানের বিবৃতিতে নতুন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ঠিক কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা খাত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!