সুহানা খান এবং কোরিয়ান কে-পপ তারকা কিম জুন-মিয়ন। (ছবি: সংগৃহীত)
বলিউড কিং শাহরুখ খান-এর কন্যা সুহানা খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডা দেওয়ার সময় স্বীকার করেছেন যে, তিনি দক্ষিণ কোরিয়ার কে-পপ তারকা কিম জুন-মিয়ন-এর প্রতি আকৃষ্ট। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডেটে যেতে চাইলে আমি তাকে নির্বাচন করব” এবং কোরিয়ান তারকার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—‘তাকে’।
সুহানা খান শুরু থেকেই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, নেপোটিজম বিতর্কের মাঝেও নিজেকে আলাদা পরিচয়ে গড়ে তুলতে সচেষ্ট। অভিনয় দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন এবং পাশাপাশি সুহানা খান তায়কোয়ান্দো ও অন্যান্য শারীরিক প্রস্তুতিতেও ব্যস্ত।
গ্ল্যামারের বাইরেও সুহানার আগ্রহ বিস্তৃত—গান, নাচ, লেখালেখি এবং খেলাধুলা তার জীবনের অংশ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি, প্রায়ই লাইভে এসে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডা দেন এবং ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেন অকপটে।
ক্যারিয়ারের দিক থেকেও বড় মাইলফলকের দিকে এগোচ্ছেন সুহানা। চলতি বছরের শেষে তিনি প্রথমবারের মতো বড় পর্দায় তার বাবা শাহরুখ খান-এর সঙ্গে অভিনয় করবেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ দেখা যাবে বাবা-মেয়েকে একসঙ্গে, যেখানে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অভিষেক বচ্চন।
সুহানা_খান কিম_জুন_মিয়ন বলিউড_বাবা-মেয়ে
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!