জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
Fatullah-এ পাইপলাইনের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছেন। বাবা ও তিন সন্তানের মৃত্যুর পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মা Salma Akter।
শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর National Institute of Burn and Plastic Surgery-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, প্রথমে গত সোমবার মারা যান পরিবারের প্রধান Abul Kalam। এরপর বুধবার মারা যায় তাদের ছোট মেয়ে কথা (৪)।
বৃহস্পতিবার সকালে মারা যায় বড় ছেলে মুন্না (১২) এবং একই দিন দুপুরে মারা যায় মেজ মেয়ে মুন্নি (৭)।
সবশেষ শুক্রবার সকালে Salma Akter-এর মৃত্যুতে একই পরিবারের পাঁচ সদস্যের জীবনাবসান ঘটে।
National Institute of Burn and Plastic Surgery-এর আবাসিক সার্জন Dr. Shawon Bin Rahman জানান, সালমা আক্তারের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং মুন্নির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শুরু থেকেই তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল।
গত রোববার ভোরে Uttar Bhuighar-এর গিরিধারা এলাকায় একটি নয়তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পাইপলাইনের লিকেজ থেকে রাতভর ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানো অথবা বৈদ্যুতিক সুইচ অন করার সময় বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
নিহত Abul Kalam পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। পরিবারের গ্রামের বাড়ি Bauphal Upazila-র বরুকদিয়া এলাকায় হলেও জীবিকার তাগিদে তারা Narayanganj-এ ভাড়া বাসায় থাকতেন।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে গ্যাসলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!