যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি, নতুন করে প্রেমের গুঞ্জন

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:২৫ PM

১৬
বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি, নতুন করে প্রেমের গুঞ্জন

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়-এর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়-এর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে দেখা যায় এই অভিনেত্রীকে।

অনুষ্ঠানে হালকা সবুজ রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজে হাজির হন তৃষা। তার সাদামাটা কিন্তু মার্জিত উপস্থিতি নজর কাড়ে সবার। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, “ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।”

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছে। তামিল সিনেমার জনপ্রিয় এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। ফলে তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এই আয়োজনে তৃষার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে তাদের নিয়ে ভক্তদের নানা মন্তব্য ও জল্পনা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, পর্দার জনপ্রিয় জুটি এবার বাস্তব জীবনেও কাছাকাছি এসেছেন।

তবে সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয় বা তৃষা কেউই।

তৃষা কৃষ্ণান থালাপতি বিজয় তামিলনাড়ু রাজনীতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!