যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

বিকাশ লিমিটেডে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ১০ মে পর্যন্ত

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:১৪ PM

২০
বিকাশ লিমিটেডে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ১০ মে পর্যন্ত

বিকাশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগ দেবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ম্যানেজার/ডিজিএম’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এই পদের জন্য নির্ধারিত কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি। চাকরির কর্মস্থল হবে ঢাকায়।

বেতন নির্ধারণ করা হবে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ মে।

বিকাশ বাংলাদেশ_চাকরি চাকরি_বিজ্ঞপ্তি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!