মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কারখানা। ফাইল ছবি
দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফলে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য এটি একটি বড় সুযোগ।
রোববার (১ ফেব্রুয়ারি) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিস্তারিত
-
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
-
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
-
বিভাগ: প্রোডাকশন ডিপার্টমেন্ট (ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টস লিমিটেড)
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও শর্ত
-
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা সমমান
-
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
-
অন্যান্য যোগ্যতা: উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন পরিকল্পনা এবং শিল্প প্রকৌশল সরঞ্জাম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে অগ্রাধিকার
চাকরির ধরন ও সুযোগ
-
চাকরির ধরন: ফুলটাইম
-
কর্মক্ষেত্র: অফিসে
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)
-
কর্মস্থল: নারায়ণগঞ্জ
-
বেতন: আলোচনা সাপেক্ষে
-
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন লিংক সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
মেঘনা গ্রুপ চাকরি চাকরির খবর ফ্রেশ গ্র্যাজুয়েট চাকরি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!