টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে
দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে নিয়োগ দেবে। গত ২৩ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২ মে পর্যন্ত।
পদের বিবরণ
- পদের নাম: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: দেশের যেকোনো স্থান
যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)
- সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
- বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
- নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বেতন ও সুবিধা
নির্বাচিত প্রার্থীদের জন্য থাকবে—
- আকর্ষণীয় মাসিক বেতন (আলোচনা সাপেক্ষে)
- মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ
- উৎসব বোনাস ও লাভ বোনাস
- প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা
- গ্রুপ ইন্স্যুরেন্স
- বিদেশ ভ্রমণের সুযোগ
- টি/এ, ডি/এসহ অন্যান্য ভাতা
- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ২ মে ২০২৬
এসকেএফ ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি টেকনিক্যাল সার্ভিসেস অফিসার বেসরকারি চাকরি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!