যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল সেবায় অগ্রগতি, ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ PM ৬
ডিজিটাল সেবায় অগ্রগতি, ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৬ সালের বৈশ্বিক মূল্যায়নে ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম স্থান অর্জন করেছে দেশটি। ২০২৪ সালের ১০০তম অবস্থান থেকে এবার তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সূচকটিতে দুই অঙ্কের অবস্থানে উঠে এসেছে দেশটি।

জাতিসংঘের ইউএন ডেসা প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ প্রতিবেদনে বাংলাদেশের স্কোর দেখানো হয়েছে ০.৬৮৯৩। এটি দেশের এ পর্যন্ত সর্বোচ্চ স্কোর। এই অর্জনের ফলে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে বাংলাদেশের অবস্থান বজায় রয়েছে। স্কোরটি একই বছরের বৈশ্বিক গড় ০.৬৬৭৫-এর চেয়েও বেশি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সূচকের দুটি পৃথক উপাদানেও রেকর্ড স্কোর করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) পাওয়া স্কোর ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯। সরকারি সেবার অনলাইন প্রাপ্যতা এবং ডিজিটাল যোগাযোগ অবকাঠামোর সক্ষমতা মূল্যায়নে এসব উপাদান বিবেচনা করা হয়।

ইজিডিআই তৈরিতে নাগরিকদের জন্য ডিজিটাল সরকারি সেবা, টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদ-সংশ্লিষ্ট সক্ষমতাসহ তিনটি প্রধান ক্ষেত্র বিবেচনা করে জাতিসংঘ। ২০২৬ সালের মূল্যায়নে ১৫১টি দেশ উচ্চ অথবা অত্যন্ত উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে স্থান পেয়েছে।

এবারের সূচকে শীর্ষ অবস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের র‍্যাঙ্কিং ও স্কোরের উন্নতি ডিজিটাল সরকারি সেবার অগ্রগতির একটি আন্তর্জাতিক পরিমাপক হলেও এ অবস্থান ধরে রাখতে অনলাইন সেবার মান, নাগরিকদের সহজ প্রবেশাধিকার এবং টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অব্যাহত রাখা প্রয়োজন।

বাংলাদেশ জাতিসংঘ ই-গভর্নমেন্ট সূচক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!