যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, বন্ধ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ PM ৬
শ্রীপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, বন্ধ যান চলাচল

গাজীপুরের শ্রীপুর চৌরাস্তায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের চৌরাস্তায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠিপেটা করার ঘটনাও ঘটে। সংঘর্ষের জেরে পৌর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক শ্রীপুর চৌরাস্তায় সমবেত হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে আন্দোলনকারীদের কয়েকজনের বিরুদ্ধে আশপাশের দোকানে হামলার অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।

এরপর শ্রমিকদের ধাওয়া করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পাশাপাশি কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে মারধর করা হয়। বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান।

সংঘর্ষের কারণে শ্রীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। চৌরাস্তা এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর তিনি পেয়েছেন।

শ্রীপুর গাজীপুর পোশাকশ্রমিক আন্দোলন বিএনপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!