যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পাসে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে সিপাহি নিয়োগ, আবেদন চলবে ১৯ জুলাই পর্যন্ত

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৪:৫৮ PM ১৬১
এসএসসি পাসে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে সিপাহি নিয়োগ, আবেদন চলবে ১৯ জুলাই পর্যন্ত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবিঃ সংগৃহীত

এসএসসি বা সমমান পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানটি আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

পদের নাম

  • সিপাহি (পুরুষ)

ব্যাচ

  • ২৮তম ব্যাচ

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বৈবাহিক অবস্থা

আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা

  • সাধারণ ও অন্যান্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার)।
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার)।

ওজন

  • সাধারণ প্রার্থীদের জন্য কমপক্ষে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)।
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য কমপক্ষে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুকের মাপ

  • সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

দৃষ্টিশক্তি
প্রার্থীর দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।

বয়সসীমা

আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়

১৯ জুলাই ২০২৬

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পাশাপাশি অনলাইন আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিকভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!