যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১ পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০২:১৮ PM | সর্বশেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০২:১৯ PM ২২২
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১ পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী পদে মোট ৫১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক, প্রভাষক, নিরাপত্তা প্রহরী, মালি ও পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

অধ্যাপক পদে কৃষি ও মৎস্য অনুষদের বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে হর্টিকালচার, ন্যানোটেকনোলজি ইন অ্যাগ্রিকালচার, অ্যাকুয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট, ফিশারিজ বায়োটেকনোলজি এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ (ইংরেজি) বিভাগ।

প্রভাষক পদে কৃষি, মৎস্য ও সাধারণ বিভাগের বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্ল্যান্ট প্যাথলজি, জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, অ্যাগ্রিকালচারাল ইকোনমিকসসহ আরও অনেক বিভাগ।

এছাড়া নিরাপত্তা প্রহরী পদে ১২ জন, পরিচ্ছন্নতা কর্মী ৫ জন এবং মালি পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষক পদের বেতন গ্রেড ৩ ও ৯ অনুযায়ী নির্ধারিত, আর কর্মচারী পদের বেতন গ্রেড ২০ অনুযায়ী দেওয়া হবে।

আবেদনপত্র ‘ডেপুটি রেজিস্ট্রার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’ বরাবর পাঠাতে হবে। শিক্ষক পদের জন্য ৮ সেট এবং কর্মচারী পদের জন্য ৬ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—শিক্ষক পদের জন্য ২০০ টাকা এবং কর্মচারী পদের জন্য ৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।

চাকরি সরকারি_চাকরি কুড়িগ্রাম_কৃষি_বিশ্ববিদ্যালয়

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!