যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করার সুযোগ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০১:৪৯ PM ১২৭
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করার সুযোগ

ছবি: সংগৃহীত

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ৭টি পদে মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে এবং আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। প্রার্থীদের বয়স ১৫ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না।

নিয়োগের পদগুলো হলো—সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, নিরীক্ষক, ব্যক্তিগত সহকারী, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার এবং অফিস সহায়ক। মোট শূন্যপদ ২০টি। পদভেদে বেতন স্কেল জাতীয় বেতন কাঠামোর ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যান্য পদের জন্য সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে।

আবেদনের সময় নির্ধারিত মাপের ছবি (৩০০×৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি পদভেদে নির্ধারণ করা হয়েছে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের জন্য ২২৩ টাকা, নিরীক্ষক পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

চাকরি সরকারিচাকরি জাতীয়_পেনশন_কর্তৃপক্ষ JobCircular

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!