ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াই শেষে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত এই ৭৭ জন প্রার্থীকে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত দপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে চাকরিতে অনাগ্রহী হিসেবে গণ্য করা হবে এবং তাদের নিয়োগ বাতিল হবে।
এর আগে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম দফায় ৬৭৩ জন এবং চলতি বছরের ১৩ মে দ্বিতীয় দফায় আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল।
দীর্ঘদিনের এই আইনি প্রক্রিয়া শেষে নতুন করে নিয়োগ পাওয়ায় ২৭তম বিসিএস ব্যাচের বঞ্চিত প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২৭তম বিসিএস সরকারি চাকরি বাংলাদেশ সিভিল সার্ভিস
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!