যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১,৪৬০ পদে নিয়োগ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০১:৪৮ PM ৮৫
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১,৪৬০ পদে নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১ হাজার ৪৬০ পদে নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিকভাবে এই জনবল নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে মোট ১ হাজার ৪৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৪ হাজার ৭০০ টাকা বেতন পাবেন। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীদের এসএসসি বা সমমান পাস হওয়ার পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। সুন্দর হাতের লেখা, ভালো ব্যক্তিত্ব, শারীরিক সক্ষমতা এবং গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে মিটার রিডিং নেওয়া ও বিদ্যুৎ বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। এছাড়া প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকা প্রয়োজন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে। তবে ১৪ মে ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা সঠিকভাবে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

পল্লী_বিদ্যুতায়ন_বোর্ড সরকারি চাকরির নিয়োগ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!