ছবি: সংগৃহীত
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স (প্ল্যান্ট) বিভাগে ক্যাশিয়ার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ক্যাশিয়ার পদে জনবল নেওয়া হবে। এ পদে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
প্রার্থীদের কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এটি একটি ফুলটাইম চাকরি এবং নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে মানিকগঞ্জ। পদসংখ্যা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৬।
স্কয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি চাকরি বাংলাদেশ চাকরি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!