যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬,২ চৈত্র ১৪৩২

মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’, ঘোষণা ১৭ সদস্যের কমিটি

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১১:৫৭ AM

১২
মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’, ঘোষণা ১৭ সদস্যের কমিটি

বাঁ থেকে মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন। ছবিঃ সংগৃহীত

জুলাই বিপ্লবের চেতনা ও ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’–এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন–এর নেতৃত্বে এই আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিজেদের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন তারা।

ঘোষিত কমিটিতে আরও রয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে কমে গেছে বলে তারা মনে করছেন। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের আন্দোলনের চেতনা ধরে রেখে নতুন রাজনৈতিক বিকল্প তৈরি করাই এই প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য।

নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে সংলাপের মাধ্যমে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেবে। কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখাই অলটারনেটিভস-এর লক্ষ্য।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

মাহফুজ আলম অলটারনেটিভস রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন রাজনৈতিক দল বাংলাদেশ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!