যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইন চালু, এক্সপার্ট মিটআপে প্রযুক্তিখাতের শীর্ষ প্রতিনিধিদের মিলনমেলা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:৩৭ PM | সর্বশেষ আপডেট: ২০ মে ২০২৬, ১২:০০ AM ৮২
টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইন চালু, এক্সপার্ট মিটআপে প্রযুক্তিখাতের শীর্ষ প্রতিনিধিদের মিলনমেলা

ছবি : টিপি-লিংকের ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’-এ অতিথিরা।

দেশের প্রযুক্তিপণ্য বাজারে নেটওয়ার্কিং সল্যুশনের অন্যতম শীর্ষ ব্র্যান্ড TP-Link-এর ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ স্লোগানে আয়োজনটি করে Excel Technologies Limited।

শনিবার রাজধানীর Fortis Downtown Resort-এ অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রযুক্তিখাতের ব্যবসায়ী প্রতিনিধি, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Lin Wang। বিশেষ অতিথি ছিলেন Goutam Saha।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লিন ওয়াং বলেন, টিপি-লিংকের লক্ষ্য প্রতিটি বাসা, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানকে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক সুবিধার আওতায় নিয়ে আসা। তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় দীর্ঘমেয়াদে অংশীদার হতে চায় প্রতিষ্ঠানটি।

তিনি আরও জানান, বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করার সম্ভাবনা নিয়েও কাজ করছে টিপি-লিংক। সরকারের অনুকূল নীতিমালা এবং বাজার সম্ভাবনা বিবেচনায় ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় বিনিয়োগ পরিকল্পনা যাচাই করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

শুভেচ্ছা বক্তব্যে গৌতম সাহা বলেন, দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং প্রযুক্তিনির্ভর নতুন ক্যাম্পেইন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বকাপ উপলক্ষে চালু হওয়া ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় টিপি-লিংকের নির্দিষ্ট পণ্য কিনে গ্রাহকরা লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সাপ্তাহিক ড্র-তে টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কারের পাশাপাশি গ্র্যান্ড ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জেতার সুযোগ থাকবে।

প্রোগ্রামে একটি বিশেষ এক্সপেরিয়েন্স জোন রাখা হয়, যেখানে অংশগ্রহণকারীরা টিপি-লিংকের বিভিন্ন পণ্য ও সাব-ব্র্যান্ডের নতুন প্রযুক্তি সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। এর মধ্যে ছিল Omada, VIGI, Tapo এবং Mercusys ব্র্যান্ডের নেটওয়ার্কিং, স্মার্ট হোম ও সিকিউরিটি সল্যুশনের বিভিন্ন পণ্য।

অনুষ্ঠানে উপস্থিত প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক অংশীদাররা টিপি-লিংকের পণ্যের ব্যবহারিক কার্যকারিতা, বাজার চাহিদা এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, টেকনিক্যাল সাপোর্ট এবং স্থানীয় বাজারে ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমে আরও কার্যকর ভূমিকা রাখতে এবং গ্রাহক পর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিশ্বব্যাপী নেটওয়ার্কিং সল্যুশন খাতে অন্যতম পরিচিত ব্র্যান্ড হিসেবে টিপি-লিংক দীর্ঘদিন ধরে হোম ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী প্রযুক্তিপণ্য সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির সাব-ব্র্যান্ডগুলো আলাদা বাজার চাহিদা অনুযায়ী কাজ করলেও প্রযুক্তিগত মান, নির্ভরযোগ্যতা এবং উদ্ভাবনের ক্ষেত্রে একই মানদণ্ড বজায় রাখছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!