টেকনো এসই। ছবি: সংগ্রহীত
২০ জানুয়ারি, ঢাকা: গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে লঞ্চ করলো নতুন মেগাপ্যাড এসই। এটি একটি বিগ স্ক্রিন ট্যাবলেট, যা স্মার্ট ফিচার এবং উন্নত টেকনো ইকোসিস্টেমের সাথে তৈরি। মেগাপ্যাড এসই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে প্রতিদিনের কাজ, শিক্ষা, বিনোদন ও প্রোডাক্টিভিটি সহজ করার জন্য।
মেগাপ্যাড এসই-এর ১১ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লে রয়েছে, যার ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৪৪০ নিটস ব্রাইটনেস ব্যবহারকারীদের জন্য সুন্দর এবং স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। ৯০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রলিং ও টাচ রেসপন্সকে করে আরও স্মুথ। প্রিমিয়াম অডিও অভিজ্ঞতার জন্য এতে ডলবি অডিও ও সিনেমাটিক সারাউন্ড সাউন্ড সিস্টেম রয়েছে, যা সিনেমা দেখা, গেম খেলা বা গান শোনাকে প্রাণবন্ত করে তোলে।
ডিজাইন দিক থেকে মেগাপ্যাড এসই একটি অল-মেটাল বডি এবং মাত্র ৭ মিমি স্লিম ডিজাইন-এ তৈরি, যা হালকা ও টেকসই। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ ন্যানোমিটার ৮-কোর প্রসেসর ব্যবহৃত হয়েছে, যা রেগুলার কাজ এবং মাল্টিটাস্কিংয়ে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে।
মেগাপ্যাড এসই তে রয়েছে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা সারাদিনের ব্যবহার সম্ভব করে। স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৮ জিবি র্যাম (৪+৪ জিবি এক্সটেন্ডেড), ফলে অ্যাপ, মিডিয়া ও ডকুমেন্ট সংরক্ষণের পর্যাপ্ত জায়গা আছে।
কাজের সুবিধা বাড়াতে এতে রয়েছে স্প্লিট স্ক্রিন, ফ্লোটিং উইন্ডোজ এবং ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ফিচার। এছাড়া ডব্লিউপিএস অফিস স্যুট ব্যবহার করে সহজেই ডকুমেন্ট তৈরি, এডিট ও শেয়ার করা সম্ভব। টেকনো ইকোসিস্টেম কানেক্টিভিটির মাধ্যমে সহজেই অন্যান্য টেকনো ডিভাইসের সাথে সংযোগ করা যায়।
ক্যামেরা অংশে রয়েছে ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ফটো, ভিডিও কল এবং অনলাইন মিটিংয়ে ব্যবহার উপযোগী। এছাড়াও এতে রয়েছে এআই কুইক বাটন এবং অন্যান্য এআই টুলস, যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই ড্রয়িং বোর্ড, এআই রাইটিং, ইমেজ-টু-ডকুমেন্ট কনভার্সন এবং পিকচার-টু-অ্যানসার ফিচার, যা দৈনন্দিন কাজকে দ্রুত ও সহজ করে।
বাংলাদেশে টেকনো মেগাপ্যাড এসই-এর মূল্য ২০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এটি দেশের সব টেকনো আউটলেট-এ পাওয়া যাবে। শিক্ষার্থী, পেশাজীবী এবং বিনোদনপ্রেমীদের মধ্যে মিড-সাইজড ট্যাবলেট পছন্দকারীদের জন্য এটি একটি সেরা বিকল্প।
বিস্তারিত তথ্য এবং অফারের জন্য ভিজিট করুন: www.tecno-mobile.com/bd
টেকনো এসই মেগাপ্যাড টেকনো
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!