যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

বিশ্বের প্রথম ১০,০০১mAh টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি P4 Power 5G

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৪১ AM ১৭৫
বিশ্বের প্রথম ১০,০০১mAh টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি P4 Power 5G

ছবি: সংগ্রহীত

তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও প্রযুক্তি জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি P4 Power 5G, যেখানে ব্যবহার করা হয়েছে বাণিজ্যিকভাবে উৎপাদিত বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার (mAh) টাইটান ব্যাটারি। এর মাধ্যমে স্মার্টফোন খাত আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলো ১০,০০০mAh ব্যাটারি যুগে।

বর্তমান ডিজিটাল যুগে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। ভ্রমণ, লাইভ স্ট্রিমিং কিংবা অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ—সব ক্ষেত্রেই শক্তিশালী ব্যাটারির চাহিদা এখন অপরিহার্য। এই বাস্তবতা মাথায় রেখেই রিয়েলমি নিয়ে এলো সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ সক্ষম এই নতুন ডিভাইস, যা ব্যবহারকারীদের পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরতা কমাবে।

রিয়েলমি P4 Power 5G-তে ব্যবহৃত নেক্সট-জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যাটারির উচ্চ ক্ষমতা বজায় রেখেও ডিভাইসটিকে করেছে মাত্র ৯.০৮ মিলিমিটার পাতলা ও ২১৯ গ্রাম ওজনের। দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিটি অর্জন করেছে বিশ্বের প্রথম TÜV ফাইভ-স্টার ব্যাটারি সেফটি সার্টিফিকেশন, যা –৩০° থেকে ৫৬° সেলসিয়াস তাপমাত্রাতেও কার্যকর।
এছাড়া, ইন্টেলিজেন্ট চার্জিং ম্যানেজমেন্ট প্রযুক্তির মাধ্যমে টানা ৮ বছর ব্যবহারের পরও ব্যাটারি হেলথ ৮০ শতাংশের বেশি থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও বিশ্বের দ্রুততম ২৭ ওয়াট রিভার্স চার্জিং, যার মাধ্যমে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে। পাশাপাশি এতে সংযুক্ত করা হয়েছে ফ্ল্যাগশিপ-লেভেলের ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ৫জি চিপসেট, ১৪৪ হার্জ হাইপারগ্লো 4D কার্ভ+ AMOLED ডিসপ্লে এবং উজ্জ্বল সূর্যালোকেও নিখুঁত ভিজ্যুয়ালের জন্য ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস।

ডিজাইনের ক্ষেত্রে ফ্ল্যাশ অরেঞ্জ ও পাওয়ার সিলভার—এই দুই রঙে ফোনটি বাজারে এসেছে। এতে ব্যবহৃত হয়েছে ‘ভিজিবল পাওয়ার ডিজাইন’, যেখানে ট্রান্সপারেন্ট অংশের মাধ্যমে অভ্যন্তরীণ সার্কিট দৃশ্যমান। পাশাপাশি IP69 গ্রেড প্রোটেকশন ও আর্মারশেল ডিউরেবিলিটি ফোনটিকে বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিতে আরও টেকসই করে তুলেছে।

সব মিলিয়ে, রিয়েলমি P4 Power 5G স্মার্টফোন প্রযুক্তিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য রিয়েলমির অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে।

Realme P4 5G Powerful Battery Phone

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!