আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশে শাওমি স্মার্ট টিভির বিক্রি ও গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বড় পর্দা, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং স্মার্ট ফিচারের কারণে অনেক পরিবার ঘরে বসেই আরও উন্নত বিনোদনের অভিজ্ঞতা উপভোগ করতে শাওমির স্মার্ট টিভি বেছে নিয়েছেন।
বিভিন্ন বাজেট ও ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় শাওমি তাদের ২০২৬ সালের স্মার্ট টিভি লাইনআপে দুটি সিরিজের অধীনে মোট ৯টি মডেল বাজারে এনেছে। নতুন এই লাইনআপে রয়েছে আধুনিক ডিসপ্লে প্রযুক্তি, উন্নত অডিও সিস্টেম এবং স্মার্ট কানেক্টিভিটি সুবিধা।
ফ্ল্যাগশিপ Xiaomi TV S Mini LED 2026 সিরিজে রয়েছে QD Mini LED প্রযুক্তি, উন্নত Local Dimming, সর্বোচ্চ ১,২০০ নিটস Peak Brightness এবং Game Boost-সহ ১৪৪Hz Native Refresh Rate। পাশাপাশি Dolby Vision ও Dolby Atmos প্রযুক্তি সিনেমা, লাইভ স্পোর্টস এবং গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অন্যদিকে Xiaomi TV A Pro 2026 সিরিজে রয়েছে 4K QLED ডিসপ্লে, Cinema-grade Color Accuracy, Filmmaker Mode এবং Dolby Audio। এছাড়া উভয় সিরিজেই 4K Resolution, MEMC Motion Enhancement, Google TV, Google Assistant, Apple AirPlay এবং উন্নত স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য সহজ ও আধুনিক বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ফুটবল টুর্নামেন্ট চলাকালে অনেক পরিবার তাদের হোম এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতা উন্নত করতে নতুন টিভি কিনেছেন। তাঁর মতে, টুর্নামেন্ট শেষ হলেও স্মার্ট টিভিগুলো সারা বছর খেলাধুলা, সিনেমা এবং অন্যান্য বিনোদনের জন্য একই মানের অভিজ্ঞতা প্রদান করবে।
নতুন স্মার্ট টিভিগুলো দেশের অনুমোদিত শাওমি স্টোর এবং পার্টনার রিটেইল শপে পাওয়া যাচ্ছে। Xiaomi TV S Mini LED 2026 সিরিজের ৯৮ ইঞ্চি মডেলের দাম ৪,৯৯,৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি ২,৪৫,৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১,৭৯,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১,৪১,৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি ১,০৩,৯৯৯ টাকা।
অন্যদিকে Xiaomi TV A Pro 2026 সিরিজের ৭৫ ইঞ্চি মডেলের দাম ১,৫৩,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১,১৫,৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪,৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫৩,৯৯৯ টাকা।
আরও বিস্তারিত জানতে শাওমি বাংলাদেশের ওয়েবসাইট https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।
Xiaomi TV Smart TV
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!