২৭ ইঞ্চির WQHD মনিটর । ছবি: সবুজ নিশান
দেশের প্রযুক্তিপণ্যের বাজারে নতুন ২৭ ইঞ্চির এসার এসএ২৭২ইউ পি১ (SA272U P1) আলট্রা স্লিম মনিটর এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। উচ্চ রেজ্যুলুশনের ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং চোখের সুরক্ষাবিষয়ক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই মনিটরটি অফিসের কাজ, কনটেন্ট তৈরি, মাল্টিমিডিয়া ব্যবহার এবং ক্যাজুয়াল গেমিংয়ের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্ট টেকনোলজিসের তথ্যমতে, নতুন এই মনিটরে রয়েছে ২৭ ইঞ্চির ডব্লিউকিউএইচডি (WQHD) আইপিএস ডিসপ্লে। এর রেজ্যুলুশন ২,৫৬০ × ১,৪৪০ পিক্সেল, যা ফুল এইচডি ডিসপ্লের তুলনায় আরও বেশি বিস্তারিত, স্পষ্ট ও প্রাণবন্ত ছবি প্রদর্শন করতে সক্ষম।
মনিটরটিতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। এর ফলে দ্রুতগতির ভিডিও দেখা, গেমিং এবং একাধিক কাজ একসঙ্গে করার ক্ষেত্রে ব্যবহারকারীরা আরও মসৃণ অভিজ্ঞতা পাবেন।
দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের বিষয়টি বিবেচনায় রেখে এতে যুক্ত করা হয়েছে এসার ভিশন কেয়ার (Acer VisionCare) প্রযুক্তি। নির্মাতার দাবি, এই প্রযুক্তি দীর্ঘক্ষণ মনিটর ব্যবহারের সময় চোখের চাপ ও ক্লান্তি কমাতে সহায়তা করে।
সংযোগ সুবিধার ক্ষেত্রেও মনিটরটিতে রয়েছে আধুনিক ফিচার। এতে দুটি এইচডিএমআই (HDMI) পোর্ট, একটি ভিজিএ (VGA) পোর্ট এবং ১ ওয়াটের দুটি বিল্ট-ইন স্পিকার রয়েছে। ফলে আলাদা স্পিকার ছাড়াই ব্যবহারকারীরা দৈনন্দিন কাজ ও বিনোদনের প্রয়োজন পূরণ করতে পারবেন।
আলট্রা স্লিম সাদা (হোয়াইট) ডিজাইনের এই মনিটরটি আধুনিক অফিস কিংবা বাসার ডেস্ক সেটআপে নান্দনিকতা বাড়াবে বলে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।
এসারের SA272U P1 আলট্রা স্লিম মনিটর বর্তমানে দেশের সব স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ মনিটরটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!