ছবি: সংগৃহীত
মহাকাশে নতুন যোগাযোগ প্রযুক্তির পরীক্ষামূলক স্যাটেলাইট পাঠিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পরিবর্তিত ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করা হয়।
নতুন পাঠানো স্যাটেলাইটগুলো স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রেডিও-টেলিভিশন সম্প্রচার এবং তথ্য আদান-প্রদানের মতো বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি এগুলোর মাধ্যমে প্রযুক্তিগত পরীক্ষা ও কার্যকারিতা যাচাইয়ের কাজও চালানো হবে।
চীনের মহাকাশ কর্মসূচিতে ‘লং মার্চ’ রকেট সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই উৎক্ষেপণটি ছিল এই রকেট সিরিজের ৬৬০তম সফল ফ্লাইট মিশন।
চীন স্যাটেলাইট মহাকাশ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!