সন্দ্বীপে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবিঃ সংগৃহীত
মহান শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়ভাবে এ মানবিক উদ্যোগ আয়োজন করা হয়।
আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং ফিজিওথেরাপি সেবা দেন। এতে এলাকার শ্রমজীবী, নিম্নআয়ের ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সেবা নিতে আসা স্থানীয়রা জানান, চিকিৎসার জন্য তাদের প্রায়ই দূরবর্তী শহরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নিজ এলাকায় এমন উদ্যোগের ফলে তারা সহজেই চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কথা বিবেচনায় রেখেই শ্রমিক দিবস উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রমিক_দিবস সন্দ্বীপ ফ্রি_মেডিকেল_ক্যাম্প
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!