সুইমিংপুলের প্রতীকী ছবি। ছবিঃ সংগৃহীত
রাজধানীর ডেমরা এলাকার কোনাপাড়ায় বন্ধুদের সঙ্গে সুইমিংপুলে গোসল করতে নেমে মো. সাকিব হোসেন (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাকিব দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকার বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি আরিফ আলীর একমাত্র সন্তান।
নিহতের বন্ধু ইফাত পাটোয়ারী জানান, এলাকার প্রায় ১৬ জন বন্ধু মিলে ৩২০০ টাকায় কোনাপাড়ার সামসি স্পোর্টস গ্যালারির সুইমিংপুল ও মাঠ ভাড়া নেয়। ফুটবল খেলা শেষে সবাই গোসল করতে পানিতে নামে। এ সময় সাকিব হঠাৎ পানিতে ডুবে যায়।
পরে সুইমিংপুল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আরিফ আলী জানান, সকালে বন্ধুদের সঙ্গে খেলার কথা বলে বাসা থেকে বের হয় সাকিব। পরে দুপুরে তিনি জানতে পারেন তার ছেলে পানিতে ডুবে গেছে। তিনি আরও জানান, সাকিব সাঁতার জানত না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডেমরা ছাত্র_মৃত্যু দুর্ঘটনা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!