যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে আজ ব্যস্ত কর্মসূচির দিন, ডিসি সম্মেলনসহ নানা বৈঠক ও আয়োজন

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:৩১ PM

২৬
রাজধানীতে আজ ব্যস্ত কর্মসূচির দিন, ডিসি সম্মেলনসহ নানা বৈঠক ও আয়োজন

রাজধানীর শাপলা চত্বর। ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ রোববার (৩ মে) একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকের কারণে দিনব্যাপী ব্যস্ত সময় পার হবে সরকারি ও প্রশাসনিক মহলে। ফলে বিভিন্ন সড়কে চলাচলে কিছুটা চাপ ও যানজটের সম্ভাবনা রয়েছে।

দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬। সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনের অংশ হিসেবে দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী, বিকেল ৪টায় শিক্ষামন্ত্রী এবং বিকেল সাড়ে ৫টায় আইনমন্ত্রীর সঙ্গে ডিসিদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এদিকে দুপুর দেড়টায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আসন্ন কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পলের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হবে।

রাজধানীতে একাধিক কর্মসূচি থাকায় দিনের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই নগরবাসীকে চলাচলের আগে রুট পরিকল্পনা করে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা ডিসি_সম্মেলন রাজধানী_খবর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!