ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ইমাম হোসেন। ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদকের টাকার জন্য নিজের মা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম ইমাম হোসেন (২৫)। তিনি মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবনের জন্য পরিবারের কাছ থেকে টাকা দাবি করতেন এবং না পেলে মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন।
ঘটনার বিষয়ে জানা যায়, সোমবার (৪ মে) রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়। পরে আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দোষী সাব্যস্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক সহিংসতা ও মাদকাসক্তির মতো সামাজিক অপরাধ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মিরসরাই মাদকবিরোধী_অভিযান ভ্রাম্যমাণ_আদালত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!