যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাড়িতে মিলল ইয়াবা-মদ, আটক দুই ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ PM ৫৯
শেরপুরে বাড়িতে মিলল ইয়াবা-মদ, আটক দুই ভাই

বগুড়ার শেরপুরে মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই সহোদর। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাফি হোসেন (৩২) ও মো. আল আমিন হোসেন (২৪)। তাঁরা ওই এলাকার প্রয়াত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মো. শামীম রেজার নেতৃত্বে একটি দল দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বগুড়ায় মাদক উদ্ধার শেরপুরে দুই ভাই গ্রেপ্তার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!