যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে শোভাযাত্রায় সামনের সারি নিয়ে সংঘর্ষ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ PM ৬৫
পটুয়াখালীতে শোভাযাত্রায় সামনের সারি নিয়ে সংঘর্ষ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে আয়োজিত শোভাযাত্রায় সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের ঝাউতলা থেকে শোভাযাত্রা শুরুর পরপরই এ ঘটনা ঘটে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শোভাযাত্রাটি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সমর্থিত গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলের সামনের দিকে অবস্থান নেওয়া নিয়ে প্রথমে দুই নেতাকর্মীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।

ঘটনার সময় সেখানে উপস্থিত আরও কয়েকজন নেতাকর্মী বিরোধে জড়িয়ে পড়েন। এতে শোভাযাত্রায় সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয়। পরে দলের জ্যেষ্ঠ নেতারা এগিয়ে এসে উভয় পক্ষকে শান্ত করেন এবং বিরোধ মিটিয়ে দেন।

পটুয়াখালী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শোভাযাত্রা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!