যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

পানির দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে ৪২ জন নিহত, চাঁদে সেনাবাহিনীর হস্তক্ষেপ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:০০ PM | সর্বশেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ PM ২২৮
পানির দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে ৪২ জন নিহত, চাঁদে সেনাবাহিনীর হস্তক্ষেপ

চাঁদের সেনাবাহিনীর টহল কার্যক্রম। ছবিঃ সংগৃহীত

পানির দখল ও ব্যবহার নিয়ে দুই পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ Chad-এর পূর্বাঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে বলে জানা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চাদের পূর্বাঞ্চলে পানি ব্যবহারের অধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধ একপর্যায়ে ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। স্থানীয় দুই পরিবারের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে এবং রক্তক্ষয়ী রূপ নেয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।

দেশটির উপ-প্রধানমন্ত্রী জানান, সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সহিংসতা চলাকালে প্রতিশোধমূলক হামলা বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং দায়ীদের শনাক্তে বিচারিক প্রক্রিয়া চালু রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন সংঘর্ষ এড়াতে প্রথাগত মধ্যস্থতা ও সামাজিক সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।

চাদে জমি ও পানির অধিকার নিয়ে আন্তঃসম্প্রদায়িক সংঘর্ষ নতুন নয়। এর আগেও বিভিন্ন অঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

চাদ সংঘর্ষ পানির দখল বিরোধ ৪২ নিহত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!