ছবি: সংগৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গভবনে এসে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে তাঁকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। বঙ্গভবনের প্রধান ফটক-২–এ পিজিআরের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়।
পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গার্ড অব অনার ও আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে যান। সেখানে তিনি বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের চলমান কার্যক্রম, প্রশাসনিক বিষয় এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অবহিত করেন।
হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!