যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM | সর্বশেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ PM ৮৩
এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজের দপ্তরে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

একই দিনে তিনি জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা আব্বাসের সংসদে নিজ দপ্তরে কার্যক্রম শুরুর তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, তিনি বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজের অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন।

পোস্টে আরও জানানো হয়, মির্জা আব্বাস ওই দিনের সংসদ অধিবেশনে অংশ নেবেন।

জাতীয় সংসদে মির্জা আব্বাসের দাপ্তরিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে তাঁর সংসদীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হলো।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!