যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ PM ৬৬
ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক

ছবি:সংগৃহীত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারিত ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের প্রস্তুতি ও সাংগঠনিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বৈঠকে জোটের বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

বৈঠকে লংমার্চের সার্বিক প্রস্তুতি, কর্মসূচির বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জোটসংশ্লিষ্ট নেতারা ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন।

১১ দলীয় ঐক্য রাজনৈতিক জোট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!