যুক্তরাষ্ট্র   শুক্রবার ৫ জুন ২০২৬,২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদ উপলক্ষে অপো এ৬কের নতুন ৬GB+১২৮GB ভেরিয়েন্ট বাজারে, থাকছে ৬৫০০mAh ব্যাটারি

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:৪৪ PM

৩৯
ঈদ উপলক্ষে অপো এ৬কের নতুন ৬GB+১২৮GB ভেরিয়েন্ট বাজারে, থাকছে ৬৫০০mAh ব্যাটারি

ছবি : অপো এ৬কের নতুন ৬GB+১২৮GB ভ্যারিয়েন্ট স্মার্টফোন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য নতুন চমক নিয়ে এসেছে শীর্ষস্থানীয় গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড OPPO। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে OPPO A6K স্মার্টফোনের নতুন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে উন্মোচন করেছে। নতুন ভ্যারিয়েন্টটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে।

অপো জানায়, গত মাসে অপো এ৬কের প্রথম ভ্যারিয়েন্ট উন্মোচনের পর ক্রেতাদের ইতিবাচক সাড়া পাওয়ায় উন্নত পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা দিতে নতুন সংস্করণটি আনা হয়েছে। স্মার্টফোনটি প্রতিদিনের এন্টারটেইনমেন্ট, গেমিং, মাল্টিটাস্কিং ও প্রোডাক্টিভিটির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে তৈরি অপো এ৬কে স্মার্টফোনে রয়েছে নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা বিভিন্ন পরিস্থিতিতেও উজ্জ্বল ও বিস্তারিত ছবি ধারণে সক্ষম। এছাড়াও এতে রয়েছে এআই পোর্ট্রেট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও এবং নাইট মোড ফটোগ্রাফির মতো এআই-নির্ভর ফিচার। ফলে ব্যবহারকারীরা আরও সহজে সৃজনশীলভাবে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন।

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম, যা দৈনন্দিন ব্যবহার, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ ও রেসপন্সিভ পারফরম্যান্স নিশ্চিত করবে। স্মার্টফোনটিতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধা ও অপোর অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

ভালো ভিউয়িং অভিজ্ঞতার জন্য অপো এ৬কে-তে রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে। এটি আরও স্মুথ স্ক্রলিং এবং ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ডিভাইসটিতে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন, জেমিনি ইন্টিগ্রেশন এবং ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির মতো প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর Damon Yang বলেন, দেশের বাজারে অপো এ৬কের সফল উন্মোচনের পর গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি বিশেষভাবে তাদের জন্য আনা হয়েছে, যারা আরও স্মুথ পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা চান।

ঈদ উপলক্ষে অপোর বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে নতুন অপো এ৬কে কিনলে ক্রেতারা পাবেন এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পাশাপাশি আকর্ষণীয় লাইফস্টাইল গিফট জেতার সুযোগও থাকছে। এর মধ্যে রয়েছে অপো ওপ্যাড, ও’লাইক টিডব্লিউএস ইয়ারবাড, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। এছাড়া সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন ক্রেতারা।

নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের অপো এ৬কে এখন সারাদেশে পাওয়া যাচ্ছে ২১ হাজার ৯৯৯ টাকায়। ক্রেতারা দেশের যেকোনো অপো অনুমোদিত ব্র্যান্ড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছ থেকে স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!