যুক্তরাষ্ট্র   শুক্রবার ৫ জুন ২০২৬,২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই প্রযুক্তি আনছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১১:১১ PM

ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই প্রযুক্তি আনছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক

ছবি: সংগৃহীত

ব্যবসায়িক কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে dnb.com এবং anthropic.com। যৌথ এ উদ্যোগের আওতায় ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের বৈশ্বিক ব্যবসায়িক ডেটাবেস Commercial Graph™ সরাসরি অ্যান্থ্রোপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম Claude-এর সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে করপোরেট অনবোর্ডিং ও কমপ্লায়েন্স কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ এবং তথ্যনির্ভর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে অনেক প্রতিষ্ঠান গ্রাহক ও ব্যবসায়িক অংশীদার যাচাইয়ের ক্ষেত্রে দীর্ঘ ম্যানুয়াল প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। নতুন এই সংযুক্তির মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন নিয়ন্ত্রিত খাতের সংস্থা একই প্ল্যাটফর্মে ‘নো ইউর কাস্টমার’ (KYC) এবং ‘নো ইউর বিজনেস’ (KYB) কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে।

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকার গ্রুপ ডিরেক্টর (প্রোডাক্টস) বলেন, “এই সহযোগিতার মূল লক্ষ্য হলো নির্ভরযোগ্য ব্যবসায়িক তথ্যের সঙ্গে এআই প্রযুক্তিকে যুক্ত করা, যাতে প্রতিষ্ঠানগুলো আরও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। যাচাইকৃত তথ্য সরাসরি ওয়ার্কফ্লোতে যুক্ত হলে গভর্ন্যান্স জোরদার করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বৃদ্ধি পাবে।”

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার সঙ্গে সঙ্গে এআই-নির্ভর কমপ্লায়েন্স ব্যবস্থার চাহিদাও বাড়ছে। এ ধরনের প্রযুক্তি আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তনশীল নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং জালিয়াতি প্রতিরোধে সহায়তা করতে পারে।

এই উদ্যোগের ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত D-U-N-S® Number, যা বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠানকে একটি একক পরিচয়ের মাধ্যমে শনাক্ত করতে সহায়তা করে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর পরিচয় যাচাই, ঝুঁকি মূল্যায়ন এবং অংশীদার নির্বাচন প্রক্রিয়া আরও নির্ভুল হবে।

বিশ্লেষকদের মতে, তথ্যভিত্তিক ব্যবসা পরিচালনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সমর্থিত ওয়ার্কফ্লোর দিকে বৈশ্বিক অগ্রযাত্রার অংশ হিসেবে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি এন্টারপ্রাইজ ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তা, স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!