অপো এ সিরিজ স্মার্টফোন। ছবি: সংগৃহীত
ঢাকা: স্মার্টফোনের স্মুথ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং টেকসই ডিউরেবিলিটির জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে অপোর এ সিরিজ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) সম্প্রতি এ সিরিজের বিভিন্ন সক্ষমতা মূল্যায়নের পর এই স্বীকৃতি প্রদান করেছে।
বুয়েটের মূল্যায়নে অপো এ সিরিজের অন্যতম শক্তি হিসেবে উঠে এসেছে কালারওএসভিত্তিক স্মুথ ব্যবহার অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির দাবি, নির্বাচিত ডিভাইসগুলো দীর্ঘ সময় ব্যবহারের পরও দ্রুত অ্যাপ রেসপন্স, মসৃণ ট্রানজিশন এবং স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। এর ফলে ব্যবহারকারীরা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, কনটেন্ট ব্রাউজিং ও গেমিংয়ে দীর্ঘদিন একই ধরনের অভিজ্ঞতা পাবেন।
একই সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রেও স্বীকৃতি পেয়েছে অপো এ সিরিজ। কোম্পানির তথ্যমতে, উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট প্রযুক্তির কারণে বছরের পর বছর ব্যবহারের পরও ব্যাটারির স্বাস্থ্য ও ব্যাকআপ উল্লেখযোগ্যভাবে বজায় থাকে। ফলে ব্যবহারকারীরা সারাদিন নির্ভরযোগ্য ব্যাটারি সাপোর্ট উপভোগ করতে পারবেন।
ডিউরেবিলিটির ক্ষেত্রেও ইতিবাচক মূল্যায়ন পেয়েছে ডিভাইসগুলো। দৈনন্দিন ব্যবহারের চাপ, দীর্ঘ সময় বহন এবং ছোটখাটো আঘাত সহ্য করার উপযোগী নকশা ও নির্মাণের কারণে এ সিরিজ দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে বলে জানানো হয়েছে।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদি স্মুথ, নির্ভরযোগ্য এবং স্থিতিশীল অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বুয়েটের এই স্বীকৃতি সেই প্রচেষ্টারই প্রতিফলন।
প্রযুক্তি বাজারে এই অর্জনের মাধ্যমে অপো এ সিরিজ আবারও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং নির্ভরযোগ্য ডিউরেবিলিটির ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Oppo A Series BUET Certification Smartphone Battery Life
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!