যুক্তরাষ্ট্র   শুক্রবার ৫ জুন ২০২৬,২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারুণ্য, প্রযুক্তি ও সুন্দরবন ঘিরে প্রতিশ্রুতি

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১১:১৯ PM

তারুণ্য, প্রযুক্তি ও সুন্দরবন ঘিরে প্রতিশ্রুতি

খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা, আবেগঘন বক্তব্যে তাসলিম আমিন শোভন

আসন্ন  ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে তরুণ নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থাপনা এবং সুন্দরবনকেন্দ্রিক টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেছে টোয়াব অগ্রগামী ঐক্যজোট। ‘এবারের ভোট, তারুণ্যের পক্ষেই হোক’ স্লোগানকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী প্যানেল পরিচিতি সভা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে খুলনার Hotel City Inn-এর সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে খুলনা অঞ্চলের টোয়াব সদস্য, ট্যুর অপারেটর এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

সভায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সদস্য ও আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রিপ মেকারের স্বত্বাধিকারী । সার্বিক ব্যবস্থাপনায় ছিল ।

অনুষ্ঠানের কেন্দ্রীয় আকর্ষণ ছিলেন টোয়াবের বর্তমান কার্যনির্বাহী কমিটির পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) এবং সভাপতি পদপ্রার্থী । বক্তব্যে তিনি খুলনার সঙ্গে নিজের জীবনের দীর্ঘ সম্পর্ক ও সংগ্রামের স্মৃতিচারণ করেন।

শোভন বলেন, “Nothing is Impossible। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমার কর্মজীবনের শুরু হয়েছিল এই খুলনা শহরেই। মাত্র ৫০০ টাকা নিয়ে পথচলা শুরু করেছিলাম। ১৯৯৫ সালে বাবাকে হারানোর পর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে। খুলনার অনেকেই আমার সেই সময়ের গল্প জানেন।”

তাঁর ব্যক্তিগত সংগ্রামের অভিজ্ঞতা উপস্থিত সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। একই সঙ্গে তরুণ উদ্যোক্তাদের সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সুন্দরবনকেন্দ্রিক টেকসই পর্যটনের ওপর গুরুত্ব

বক্তব্যে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন শিল্পের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শোভন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন -কে ঘিরে খুলনা অঞ্চলের পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পর্যটনচর্চার বিকল্প নেই।

তিনি বলেন, নির্বাচনের ফল যাই হোক না কেন, সুন্দরবনের পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং এ অঞ্চলের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থাপনার অঙ্গীকার

তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শোভন বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।

তাঁর ভাষ্য, ট্রাভেল টেকনোলজিকে মূলধারার ব্যবসার সঙ্গে যুক্ত করা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

সদস্যদের প্রত্যাশানির্বাচনী অঙ্গীকার

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে খুলনা অঞ্চলের ট্যুর অপারেটররা সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া তুলে ধরেন। প্যানেলের অন্যান্য প্রার্থীরাও সদস্যদের সামনে নিজেদের পরিকল্পনা, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

আয়োজকদের মতে, তরুণ নেতৃত্বের বিকাশ, প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থাপনা এবং টেকসই পর্যটনের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে মধ্যাহ্নভোজ ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!