যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ঈদের দিন শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০২:৪০ PM

১০২
ঈদের দিন শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

ঈদের সময় দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা। ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ঈদের দিনসহ আশপাশের কয়েক দিনে সারা বাংলাদেশ জুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি বলেন, ঈদের দিন ও তার আগের দিন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিনে দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাতও হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি পরিবর্তনের এই সময়ে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি এবং আর্দ্রতার প্রভাবের কারণে কালবৈশাখী ঝড়ের প্রবণতা বেড়ে যায়। ফলে এ সময় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ঝড়ের সময় খোলা জায়গায় অবস্থান না করা, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার মতো সতর্কতা মেনে চলা জরুরি।

ঈদের_আবহাওয়া কালবৈশাখী বাংলাদেশের_আবহাওয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!